ভালোবাসায় সিক্ত নিরুপমা

চ্যানেল :একুশে টিভি (টেলিফিল্ম) প্রচার সময় :আজ বিকাল ৪টা ৫ মিনিটে অভিনয় :সুমাইয়া শিমু, রজত, রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলিসহ আরও অনেকে। লিটু, কামাল এবং আপন সদ্য কলেজ পড়ুয়া তিন বন্ধু। মাস্টার্স পাস করা আপনের বোন নিরুপমা অপরূপ সুন্দরী। লিটু নিরূপমার রূপে একেবারে মশগুল। নিরুপমাও কিছুটা আঁচ করতে পারে লিটুর বুকের ভিতরের আন্দোলন। নিরুপমা আপন, কামালকে এড়িয়ে টুকটাক কিছু ফরমায়েশ করায় লিটুকে দিয়ে। লিটু উজার করে দিয়ে ঝড়ের গতিতে সে হুকুম তামিল করে। বিনিময়ে লিটু পায় এক ঝলক মিষ্টি হাসি এবং মাঝে মধ্যে গালে নরম আঙ্গুলের ডগার আলতো ছোঁয়া।