হবিগঞ্জে সংঘর্ষে পাঁচ পুলিশসহ আহত ৪০
প্রকাশ : ১২ আগস্ট ২০১৩, ২১:৪০
হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। এরমধ্যে ৫ পুলিশসহ আহত ২৫ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত পুলিশের এসআই কাঞ্চন কুমার দেবকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে এ সংঘর্ষ বাঁধে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিমউদ্দিন জানান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নাহার ও প্রবাসী নাছির চৌধুরীর লোকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এর জের ধরে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।