চিকিত্সার্থ সাহায্যের আবেদন
প্রকাশ : ১২ আগস্ট ২০১৩, ২১:৪০
জিনিয়া আক্তার
তৃতীয় শ্রেণির ছাত্রী জিনিয়া আক্তার সড়ক দুর্ঘটনায় পঙ্গু হতে বসেছে। বেবী ট্যাক্সির ধাক্কায় তার ডান পায়ের হাঁটু ভেঙে গেছে। অপারেশন ছাড়া তাকে বাঁচানো সম্ভব নয়। বিলম্ব হলে জিনিয়ার ডান পা কেটে ফেলতে হতে পারে। এমতাবস্থায় জিনিয়ার চিকিত্সার জন্য সাড়ে ৪ লাখ টাকার প্রয়োজন। জিনিয়ার বাবা মেয়ের অপারেশনের জন্য সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা : মো. আব্দুর রাজ্জাক, সঞ্চয়ী হিসাব নং ৩৪১০৮৫৩২, সোনালী ব্যাংক লিমিটেড, সুপ্রীম কোর্ট শাখা, ঢাকা। ফোন :০১৭২৭৮২৫০৪৪।
মো. মনিরুল ইসলাম
মো. মনিরুল ইসলাম ব্রেন টিউমারে আক্রান্ত। একই সাথে তার দুটি চোখও প্রায় নষ্ট হয়ে গেছে। তার চিকিত্সার্থে প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন বলে ডাক্তারা জানিয়েছেন। মনিরুলের চিকিত্সার্থে তার পরিবার সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা-সঞ্চয়ী হিসাব নং-১০০১১৩১৫৮, সোনালী ব্যাংক (স্বরূপকাঠি)। যোগাযোগ: ০১৭৪৭০৭৩৬২৮ ও ০১৯৩৩৯৩১৪১৩।