ঝিনাইদহে সরকারি হল ৪৪৬টি স্কুল

ঝিনাইদহ জেলায় ৪শ’ ৪৬টি রেজিষ্টার্ড প্রাইমারি স্কুল সরকারি করা হয়েছে। গত ১৯ জুন এক সরকারি প্রজ্ঞাপনে এসব স্কুল সরকারি করা হয়েছে। এর মধ্যে কালীগঞ্জ উপজেলায় ৭৩টি, কোটচাঁদপুর উপজেলায় ৩৫টি, ঝিনাইদহ সদর উপজেলায় ১০১টি, মহেশপুর উপজেলায় ৮০টি, শৈলকুপা উপজেলায় ৭৯টি ও হরিণাকুন্ডু উপজেলায় ৭৮টি স্কুল রয়েছে। এ বছরের ১ জানুয়ারি থেকে সরকারিকরণ কার্যকর হবে। বিধি অনুযায়ী স্কুল পরিচালনা কমিটি বিলুপ্ত করা হয়েছে। তদস্থলে নতুন কমিটি গঠন করা হচ্ছে। সরকারিকরণের পরিপ্রেক্ষিতে স্কুলের গৃহ, জমি, নগদ অর্থসহ সব কিছু সরকারের অনুকূলে হস্তান্তরিত হয়েছে। বিদ্যালয়গুলোর জন্য প্রয়োজনীয় পদ সৃষ্টির কাজ চলছে। সকল আনুষ্ঠানিকতা শেষে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের বিধি মোতাবেক নিয়োগ করা হবে বলে জেলা প্রাইমারি শিক্ষা অফিসার দিলীপ কুমার বণিক জানান।