রায়পুরায় মানসিক প্রতিবন্ধী নিখোঁজ

৪দিনেও খোঁজ মেলেনি নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের তুলাতলী গ্রামের মৃত আলী নেওয়াজ মাস্টারের ছেলে মানসিক প্রতিবন্ধী হোসেন শহিদের (৫৫)। জানা যায়, গত ৪ আগষ্ট রবিবার সকালে প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি শহীদ। আত্মীয়-স্বজনদের বাসা-বাড়িতে খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় পরেরদিন তার ছোটভাই রায়পুরা থানায় একটি সাধারণ ডায়রী লিপিবদ্ধ করেন। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল শার্ট ও লুঙ্গি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল লম্বা, উচ্চতা ৫ ফুট, মানসিক প্রতিবন্ধী। যদি কোন হূদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক নিচের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল নং: ০১৮২৯-০৩৭২৩০ অথবা ০১৯৬১-২৫১২৭৭।