সৈয়দপুরে নৈশ কোচ
উল্টে ২৫ যাত্রী আহত
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ১২ আগস্ট ২০১৩, ২১:৫০
গতকাল সোমবার ভোরে নীলফামারী জেলার সৈয়দপুরে কর্ণফুলি এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে প্রায় ২৫ জন যাত্রী আহত হয়েছে। ঢাকা-পঞ্চগড়গামী দূরপাল্লার ওই কোচটি ভোরে সৈয়দপুর শহর অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি দোহলা ব্রিজ নামক স্থানে উল্টে যায়। আহতদের স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।