মতলবে কামড়িয়ে প্রতিবন্ধীকে
জখম
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
প্রকাশ : ১২ আগস্ট ২০১৩, ২১:৫৫
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সর্দারকান্দিতে গত ৩ আগস্ট বেলা ১১টায় প্রতিবন্ধী লালচাঁনকে কামড়িয়ে গুরুতর জখম করেছে একই গ্রামের জসিম দেওয়ান। প্রতিবন্ধী লালচাঁন জসিমকে গালি দিলে সুজন প্রতিবন্ধীকে বেদম পিটায় এবং জসিম ক্ষিপ্ত হয়ে প্রতিবন্ধীর শরীরে ১৪/১৫টি কামড় দিলে লালচাঁন মারাত্মকভাবে আহত হয়।
তাকে চিকিত্সার জন্য প্রথমে চাঁদপুর ও পরে ঢাকায় পাঠানো হয়। সে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলে গত ১২ অক্টোবর স্থানীয় এনায়েত আলীর যোগসাজশে গ্রাম্য সালিশে দায়সারা বিচার করা হয়। লালচাঁনের পরিবার সঠিক বিচার না পেয়ে এখন হতাশ।