মাগুরায় আওয়ামী লীগ সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ

মাগুরা সদর উপজেলার আমুড়িয়া উত্তরপাড়ায় সোমবার সকালে কয়েকজন আওয়ামী লীগ কর্মী-সমর্থকের বাড়ি ও দোকান ভাংচুর করা হয়েছে। আওয়ামী লীগ সমর্থক মাহবুবুর রহমান টিটো অভিযোগ করেছেন, স্থানীয় কয়েকশ বিএনপি সমর্থক তার বাড়িতে গিয়ে দরজা-জানালায় আঘাত করে। এরপর তারা আওয়ামী লীগ কর্মী জোমারত মণ্ডলের বাড়ি ও বাদশা মোল্লার চা-মুদি দোকান ভাংচুর করে। এ সময় কয়েকজনকে মারপিটও করা হয়। এ ব্যাপারে মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, সেখানে একটি বাড়িতে ভাংচুরের ঘটনা ঘটেছে। তবে এটা কোন রাজনৈতিক বিষয় নয়। আগের মামলার জের ধরে এ ঘটনা ঘটেছে।