পরিবার ছাড়াই ক্রুইফ ফিরছেন আজ
প্রকাশ : ১২ আগস্ট ২০১৩, ২১:৫৭
ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন জাতীয় ফুটবল দলের ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ। আজ সকালে ফিরছেন বলে জানা গেছে। তবে সাথে আসছেন না তার পরিবার। দেশে যাওয়ার আগে বাফুফে সূত্রে জানা গিয়েছিল তিনি পরিবার সন্তানদের ঢাকায় আনতে হল্যান্ড যাবেন। তার যাওয়াটা জরুরি। সাফ চ্যাম্পিয়নশিপের চলমান প্রস্তুতির মধ্যেই থাইল্যান্ড থেকে হল্যান্ড চলে গিয়েছেন ঈদের আগে। বাফুফে সভাপতির কাজী সালাহউদ্দিনের সাথে কথা বলেছেন তিনি এখনই পরিবার নিয়ে ঢাকার বাসায় উঠতে চান। কিন্তু সালাহউদ্দিন ক্রুইফকে অনুরোধ জানিয়েছিলেন, পরিবারকে চলে আসার জন্য বলে দিতে। কিন্তু ক্রুইফ তখন সালাহউদ্দিনকে জানিয়েছেন, তার মেয়েরা আসতে পারবে না। ক্রুইফকে যেতে হবে। বাফুফে সভাপতিও মনের বিরুদ্ধে ক্রুইফকে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। কিন্তু গতকাল বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, ক্রুইফ একাই আসছেন।’ কিন্তু কেন ? সোহাগ বলেছেন, ক্রুইফ এসে আবাসন ব্যবস্থা গোছগাছ করলে পরিবার আসবেন ঢাকায়।’ প্রশ্ন উঠেছে, তাহলে কেনই বা ক্রুইফ জাতীয় দলকে ফেলে রেখে তড়িঘড়ি করে দেশে গেলেন। সাফের পরে গেলে হতো না।