বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড হাইড্রোলজি জরিপ সংক্রান্ত তথ্য উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে নব যুগে প্রবেশ করেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে হাইড্রোলজিক্যাল সার্ভে কাজে সর্বাধুনিক ডিজিটাল যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে বোর্ড প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশ গড়ার সফলতার ধারাবাহিকতায় আরো একটি নতুন মাত্রা যোগ করল।
সোমবার সকালে বোর্ডের গ্রীনরোডের পানি বিজ্ঞান দপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ৭দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি একথা বলেন। প্রশিক্ষণ কর্মশালায় দেশের বরেণ্য পানি বিশেষজ্ঞ ও হাইড্রলজি কাজে নিয়োজিত প্রকৌশলিগণ অংশগ্রহণ করেন। -প্রেস বিজ্ঞপ্তি