ইসলামিক ফাউন্ডেশনে ঈদ পুনর্মিলনী

ইসলামিক ফাউন্ডেশনে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় অনুষ্ঠানে আলোচকরা বলেছেন, পীর-মাশায়েখ, ওলি-আওলিয়াদের হাত ধরেই ভারতীয় উপমহাদেশে ৭০ কোটি মানুষ মুসলমান হয়েছে। সোমবার জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের কেন্দ্রীয় লাইব্রেরীতে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ডিজি শামীম মোহাম্মদ আফজাল। দরবার, খানকা ও মাজার শরীফের পীর-মাশায়েখ খাদেম ও মুতাওয়াল্লীদের সম্মানে এ অনুষ্ঠানে তিনি বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠায় ওলি-আওলীয়া এবং পীর-মাশায়েখরাই বরাবরই অগ্রণী ভূমিকা পালন করেছেন। এখন সময় এসেছে তাদের কাজকে বেগবান করার। অ্যাডভোকেট দেলওয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক জেলা ও দায়রা জজ ড. আজিজুর রহমান চৌধুরী, বক্সিবাজার দরবার শরীফের পীর সাহেব শাহ মোহাম্মদ আনোয়ার মোবারক, মোবারক হোসেন ফরাজি প্রমুখ।