আন্তর্জাতিক যুব দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে। আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১১টায় হাজারীবাগ পার্ক থেকে ঢাকাবাসী সংগঠন ও বাংলাদেশ জাতীয় যুব সংগঠন ফেডারেশনের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। ১৯৯৮ সালে পর্তুগালে অনুষ্ঠিতব্য বিশ্ব যুব উত্সবে অংশগ্রহণকারী যুব সংগঠক শাহীন পারভীন শোভাযাত্রায় নেতৃত্ব দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমনওয়েলথ ইয়ুথ প্রোগাম এশিয়া সেন্টার বাংলাদেশের ডেপুটি ইয়ুথ ককাস তাসমিয়া কবীর দোলা, কর্মী সংঘের মহাসচিব খন্দকার মনির হোসেন, ঢাকাবাসীর মহাসচিব শেখ খোদা বকস ও সদস্য রাশেদ মাহমুদ, সদস্য হুমায়ন আহমেদ মন্টু প্রমুখ ।