ট্রেনে অগ্নিসংযোগ মামলায় ময়মনসিংহে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
প্রকাশ : ১২ আগস্ট ২০১৩, ২১:৫৮
ট্রেন অগ্নিসংযোগ মামলায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সহসভাপতি আব্দুল হামিদকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাগলা থানার সতরবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গফরগাঁও থানা পুলিশ জানায়, আব্দুল হামিদের বিরুদ্ধে ময়মনসিংহ রেলওয়ে থানায় ট্রেনে অগ্নিসংযোগসহ নাশকতার অভিযোগে মামলা রয়েছে। গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোসলেম উদ্দিন বাদি হয়ে গত ৭ মার্চ এই মামলা দায়ের করেন। এছাড়াও গত রবিবার গভীর রাতে যুবদল নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও তাজা ককটেল উদ্ধারের ঘটনায় গফরগাঁও থানায় দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়েছে।