গজারিয়া (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রায় ৫ কিলোমিটার এলাকার সাড়ে ছয় হাজার লাইজারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে নারায়নগঞ্জ তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবিষয়ে সংবাদ প্রকাশ করায় দৈনিক ইত্তেফাক ও মাইটিভির সংবাদদাতাকে হত্যার হুমকি দিয়েছে স্থানীয় বিএনপির সন্ত্রাসী ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি উপজেলার টেংঙ্গারচর ইউনিয়নের আনিস সরকার।
গজারিয়া উপজেলার টেংঙ্গারচর ইউনিয়নের টেংঙ্গারচর-জামালদী রোডের অবৈধ গ্যাস সংযোগের পাইপ ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে বিচ্ছিন্ন করে দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। কিন্তু গ্যাস সংযোগ দেয়ার নাম করে টেংঙ্গারচর ইউনিয়নের প্রতিটি বাড়ি থেকে সর্বনিম্ন ৩৫ হাজার টাকা করে প্রায় সাড়ে ছয় হাজার লাইজারের টাকা উত্তোলন করে আনিস ও নাসির সরকার বাহিনীসহ এলাকার কয়েকজন ব্যক্তি। তার পেক্ষিতে চলতি সনের ২৯এপ্রিল রাতের আধারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর বাসষ্ট্যান্ড এলাকায় তিতাস গ্যাসের মূল পাইপ ছিদ্র করে নিন্ম মানের চিকন পাইপ ব্যবহার করে নদী পথে পানির নিচ দিয়ে গ্যাস সংযোগ দেয় আনিস বাহিনী।
এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো: হারুন অর রশিদ জানান, সাংবাদিককে হুমুকির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি।