সাভারে গার্মেন্টস কারখানায় আগুন আহত ৫
প্রকাশ : ১২ আগস্ট ২০১৩, ২১:৫৯
সাভারে জেকে গ্রুপের মালিকানাধীন একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত পাঁচ শ্রমিক আহত হয়েছে। গত রবিবার রাতে পৌর এলাকার দক্ষিণ দড়িয়াপুরের এ কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
পুলিশ ও দমকল বাহিনী জানায়, গার্মেন্টের ৬তলা ভবনটির ৫ম তলার প্রিন্টিং সেকশনের কেমিক্যাল সাইটে আগুনের সূত্রপাত ঘটে। এসময় জেকে গার্মেন্টের ৫ম ও নীচ তলায় ১৭০ জন শ্রমিক ওয়্যারিংয়ের কাজ করছিল। এসময় ৫ম তলায় ওয়্যারিংয়ের স্ফুলিঙ্গ প্রিন্টিংয়ের কেমিক্যালে ছিটকে পড়লে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা এ সময় ভবনের অন্যান্য ফ্লোরে ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি করে বের হতে থাকে শ্রমিকরা। এসময় হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে চার জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাভার ফায়ার স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক জানান, খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।