ঘাটাইলে বাস চাপায় সেনা সদস্য নিহত

টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইল ক্যান্টনমেন্ট মোড়ে গতকাল সোমবার সকালে বাস চাপায় ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের ওয়ারেন্ট অফিসার মাহবুবুর রহমান নিহত হয়েছেন। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কবীর জানান, ওয়ারেন্ট অফিসার মাহবুব সকাল ১১টার সময় বাজার করে বাইসাইকেল যোগে সেনানিবাসের দিকে যাওয়ার সময় ধনবাড়ীগামী একটি বাস তাকে চাপা দেয়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। নিহতের লাশ ঘাটাইল সিএমএইচ-এ রাখা হয়েছে।