প্রথম রাউন্ড হেরে টিকে থাকার লড়াইয়ে জিয়া
প্রকাশ : ১২ আগস্ট ২০১৩, ২২:০৩
বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে প্রথম রাউন্ডে হেরে গেছেন গ্র্যান্ডমাষ্টার জিয়াউর রহমান। রবিবার রাতে অনুষ্ঠিত খেলায় ২৪৭০ রেটিংয়ের দাবাড়ু জিয়া হেরেছেন ইসরাইলের ২৭৬৫ রেটিংয়ের গ্র্যান্ডমাষ্টার বরিস গেলফান্ডের বিরুদ্ধে।
গতকাল রাতে জিয়া এই প্রতিপক্ষের বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডে লড়াই করছিলেন। জিয়া যদি ম্যাচ জেতেন তাহলে পরবর্তী রাউন্ডের জন্য তাকে বরিস গেলফান্ডের বিরুদ্ধেই প্লেঅফ ম্যাচ খেলতে হবে। আর হেরে গেলে বিদায় নেবেন। এখন টিকে থাকার জন্য লড়ছেন জিয়া। আজ হেরে বিদায় নিলে জিয়া পাবেন পাঁচ হাজার মার্কিন ডলার। জিতলে পাবেন ১০ হাজার ডলার।
নরওয়ের ট্রামসো শহরে শুরু হওয়া বিশ্ব দাবার প্রথম রাউন্ডে ওয়ার্ল্ড র্যাংকিংয়ের এগার নম্বরের দাবাড়ু গ্র্যান্ডমাষ্টার বরিস গেলফান্ডের বিরুদ্ধে দারুণ লড়াই করেছিলেন। ম্যাচের শেষ পর্যন্ত প্রতিরোধ করার চেষ্টা করেও কালো ঘুটি নিয়ে হেরে গেছেন জিয়া। কুইন্স গ্যাম্বিট ডিকলাইন পদ্ধতির খেলা রোজিন ডিফেন্স অবলম্বন করে ৬৩ চালের মাথায় হার মেনে নিয়েছেন বাংলাদেশের এই দাবাড়ু।