আলোচিত বিলবোর্ড সরানো শুরু

সরকারের সাফল্য বর্ণনা করে রাজধানীতে একরাতে টাঙ্গানো বিলবোর্ডগুলো খোলা শুরু হয়েছে। রবিবার ও গত রাতে বনানীসহ রাজধানীর কয়েকটি স্থান থেকে এই বিলবোর্ড সরানো হয়েছে। ঈদের আগে রাজধানীর বিভিন্ন সড়কে সরকারের সাফল্য বর্ণনা করে বিলবোর্ড টাঙ্গানো হয়। এতে নানা সমালোচনা হয়। বিলবোর্ড যারা ভাড়া নিয়েছিল তাদের অনুমতি না নিয়েই অন্যের বিজ্ঞাপনের উপরে সেগুলো টাঙ্গানো হয়েছে।