বিচারপতি সুরেন্দ্র সিনহাকে প্রধান বিচারপতির সাময়িক কার্যভার প্রদান
প্রকাশ : ১২ আগস্ট ২০১৩, ২২:৫১
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের ৭ আগস্টের প্রজ্ঞাপনে বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশের প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেন-এর অনুপস্থিতকালীন সময়ে অর্থাত্ আগামী ১২ থেকে অথবা যাত্রার সময় হতে ২৫ আগস্ট পর্যন্ত অথবা তিনি স্বীয় কার্যভার পুনরায় গ্রহণ না করা পর্যন্ত বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপীল বিভাগের কর্মে প্রবীণতম বিচারক বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে বাংলাদেশের প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেছেন। —তথ্য বিবরণী