জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রিয় অষ্টম শ্রেণির বন্ধুরা, পরীক্ষার প্রস্তুতির জন্য ‘তৈলচিত্রের ভূত’ অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নের নমুনা গতকালের পরবর্তী অংশ আজ দেয়া হলো নিজে চেষ্টা কর। না পারলে জানাবে। তৈলচিত্রের ভূত ২৫.‘তৈলচিত্রের ভূত’ গল্পে লেখক প্রকাশ করতে চেয়েছেন- ক.মামার আভিজাত্যকে খ. নগেনের ভূতে বিশ্বাসকে গ.বিজ্ঞানের যুক্তিবাদিতাকে ঘ.মানুষের কুসংস্কারকে ২৬. ‘তৈলচিত্রের ভূত’ গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় কোন চরিত্রের মাধ্যমে নিজেকে প্রকাশ করেছেন? ক.নগেন খ.পরেশের ডাক্তার গ.প্রকৌশলী পরেশ ঘ.মামা ২৭.মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘তৈলচিত্রের ভূত’ গল্পটি সৃষ্টির উত্স- ক. তেলরঙের গুরুত্ব খ. বৈদ্যুতিক শক গ. প্রেতাত্মায় বিশ্বাস ঘ.ছলনায় বিশ্বাস ২৮.‘তৈলচিত্রের ভূত’ গল্পে আফসোস’ অর্থে ব্যবহূত শব্দটি হচ্ছে- ক.বিব্রত খ.অনুতাপ গ.ভত্সনা ঘ.ইতস্তত ২৯.কুসংস্কারাচ্ছন্নতার কারণে মানুষের মনে স্থাপিত হয়- ক.অশরীরী শক্তির প্রতি বিশ্বাস খ.বিজ্ঞানের প্রতি বিশ্বাস গ. বৈদ্যুতিক শক্তির প্রতি বিশ্বাস ঘ.ভূতের প্রতি বিশ্বাস ৩০.মিথিলার ৭ বছর বয়স। কিন্তু সে সব বিষয়ে জানতে আগ্রহী হয়ে ওঠে। উদ্দীপকের মিথিলা ও গল্পের নগেনের যে বিষয়টি প্রকাশিত হয়েছে- ক.সাহসিকতা খ. কৌতূহল গ.নম্রতা ঘ.ভীরুতা ৩১.রানু তার বাবাকে মৃত্যুর আগে ঠিকভাবে দেখাশুনা করে নি। কিন্তু এখন তাকে কে যেন বারবার আঘাত দেয়। উদ্দীপকের রানু ও গল্পের নগেনকে কে অনুশোচনায় পোড়ায়? ক.বৃদ্ধি খ.আত্মগ্লানি গ.বিবেক ঘ.সাহস ৩২. অষ্টম শ্রেণির সোহা সকলের সাথে ভালো ব্যবহার করে। সে তার বান্ধবী মীমের মতো অযথা গল্প বলে না, তাই সবাই তাকে বিশ্বাস করে। উদ্দীপকে মীম চরিত্রটির গল্পের কোন চরিত্রের সাথে বৈসাদৃশ্য লক্ষ করা যায়? ক.নগেন খ.মামা গ.ডাক্তার ঘ. তৈলচিত্র ৩৩.বাবা-মা সন্তানের প্রতি স্নেহের পাশাপাশি শাসনও করেন। এতে সন্তান অনেক সময় রাগ করে। উদ্দীপকে বাবা-মায়ের শাসন ও নগেনের মামার ব্যবহারে কোন দিকটি উঠে এসেছে? ক. স্নেহ খ.ভালোবাসা গ.শ্রদ্ধা ঘ.কর্তব্যবোধ ৩৪.‘তৈলচিত্রের ভূত’ গল্পটি পাঠের মধ্য দিয়ে মানুষের মনে- ক.অন্ধবিশ্বাস স্থান পাবে না খ.কুসংস্কার স্থায়ী হবে গ.ভূতে বিশ্বাস বাড়বে ঘ.বিচার বুদ্ধি থাকবে না ৩৫.‘অশরীরী শক্তির প্রতি বিশ্বাস স্থাপন করা’- মানে কোনটি সমর্থনযোগ্য? ক.সংস্কারমুক্ত হওয়া খ.ভূতে বিশ্বাস করা গ.বিভ্রান্ত হয়ে পড়া ঘ.আত্মবিশ্বাস প্রবল হওয়া ৩৬.আত্মহত্যা করে মৃত্যুবরণ করলে মানুষের আত্মা পৃথিবীতে ঘুরে বেড়ায় এবং সুযোগ পেলে মানুষকে ক্ষতি করে, এ বিশ্বাস সমাজে আজও প্রচলিত। কল্পিত এই ‘ক্ষতি’ গল্পের যে বিষয়টির সঙ্গে সাদৃশ্য রয়েছে- ক.সংস্কার খ.কুসংস্কার গ.ধাক্কা দেয়া ঘ.বিশ্বাস ৩৭.মনির পরীর গল্প শুনেছে রাতে নাকি পরীরা পৃথিবীতে নেমে আসে কিন্তু সে এগুলো বিশ্বাস করে না। তারপরও এক জোছনা রাতে দূরে ফ্যাকাশে আলো দেখে আঁঁেক ওঠে। মনির ও পরেশের ডাক্তারের আঁঁেক ওঠা ও অস্বস্তির কারণ কী? ক.অবচেতন মনের কুসংস্কার খ.অন্ধবিশ্বাস গ.ভয় ঘ.সাহস ৩৮. “তৈলচিত্রের ভূত” গল্পের মূল বিষয় কী? ক.কুসংস্কার থেকে মানুষকে সচেতন করা খ.সাহসিকতা প্রদর্শন করা গ.ভালোবাসা ঘ.শ্রদ্ধা ৩৯.দুহাতের আঙুল ধরে পরীক্ষা করার উদ্দেশ্য কী? ক. রোগ নিরাময় খ. রোগ নির্ণয়ের প্রচেষ্টা গ.অভিজ্ঞতা ঘ.সাহসিকতা প্রদর্শন ৪০.ভূত বলতে কী বোঝ? ক. প্রেতাত্মা খ.জিনগ.অদৃশ্য শক্তি ঘ.অমূলক ভীতি ৪১.তুমি কোন দেশি ছেলে? বাক্যটিতে লেখক কোন বিষয়টি ফুটিয়ে তুলেছেন? ক.অশিক্ষাকে খ. অজ্ঞানতাকে গ.অজানাকে ঘ. বুদ্ধিহীনতাকে ৪২.মামা ও পরেশ সম্পর্কে যে প্রবাদটি ব্যবহার করা চলে- ক. যেমন কর্ম তেমন ফল খ.বাপকা বেটা, সেপাইকা ঘোড়া গ.ইট মারলে পাটকেল খেতে হয় ঘ.গতস্য শোচনা নাস্তি ৪৩. “তৈলচিত্রের ভূত” গল্পটির মধ্যে লেখক কীসের প্রচেষ্টা করেছেন? ক.কুসংস্কার মুক্ত সমাজ গড়তে খ.কুসংস্কার বিরোধী আন্দোলন করতে গ.মানুষকে শিক্ষা দিতে ঘ.ভালোবাসতে ৪৪.“তৈলচিত্রের ভূত” গল্পটি পাঠের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে যে বিষয়টি দানা বেঁধে উঠবে- ক.বিজ্ঞানসম্মত বিচারবুদ্ধি খ.বিচারবুদ্ধি গ.আত্মবিশ্বাস ঘ.অন্ধবিশ্বাস ৪৫.“তৈলচিত্রের ভূত” গল্পে লেখক নগেন চরিত্রের কোন দিকটি ব্যাখ্যা করেছেন? ক.বিদ্যুতের শক্তি খ. বৈদ্যুতিক শকের স্বরূপ গ.ভূত-বিশ্বাসের স্বরূপ ঘ.বিজ্ঞানবুদ্ধিধর জয় ৪৬.‘তৈলচিত্রের ভুত’ গল্পে প্রকাশ পেয়েছে নগেনের- i. অজ্ঞানতা ii. বিচার-বুদ্ধিহীনতা iii. কুসংস্কারাচ্ছন্নতা নিচের কোনটি সঠিক? ক i খ ii গ iii ঘ i, ii ও iii ৪৭.নগেনকে কোন বিষয়গুলো ছবির কাছে বারবার টেনে নিয়েছে- i. শ্রদ্ধা ii. অনুশোচনা iii. কৌতূহল নিচের কোনটি সঠিক? ক. i খ iiগ. iii ঘ. i, ii ও iii ৪৮.“আজকের এই বিজ্ঞান ও প্রযুক্তির যুগেও মানুষ মাজারে টাকা দেয়, ভক্তিতে মাথা নোয়ায়” উদ্দীপক ও গল্পে যে বিষয়টি প্রকাশিত- i. কুসংস্কার ii. ভালোবাসা iii. কর্তব্যবোধ নিচের কোনটি সঠিক? ক i খ ii গ iii ঘ i, ii ও iii ৪৯. তৈলচিত্রগুলো ছিল- i. মামার ii. দাদামশায়ের iii. দিদিমার নিচের কোনটি সঠিক? ক i খ ii গ iii ঘ i, ii ও iii ৫০.সমস্ত শরীরটা ঝন ঝন করে ওঠার প্রকৃত কারণ- i. কুসংস্কার ii.বৈদু্যুতিক বাল্ব iii.বৈদ্যুতিক শক নিচের কোনটি সঠিক? ক. i খ ii গ. iii ঘ. i, ii ও iii উত্তর আগামীকাল