যাত্রাভঙ্গ
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ১৮:১৩
আরটিভিতে ঈদের দিন থেকে শুরু করে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টায় প্রচার হচ্ছে ঈদ ধারাবাহিক ‘যাত্রাভঙ্গ’। এটি রচনা ও পরিচালনা করেছেন শিমুল সরকার। এতে অভিনয় করেছেন—ফজলুর রহমান বাবু, কচি খন্দকার, সাজু কাদেম, রুনা খান, সঞ্জীব আহমেদ, রফিকুল্লাহ সেলিম, জাহাঙ্গীর হোসেন, শামীমা নাজনীন, ফরহাদ শিশির প্রমুখ। বাংলাদেশের বিলীনপ্রায় যাত্রা শিল্পকে নিয়ে এই নাটকের কাহিনী। হাস্যরসের মাধ্যমে যাত্রা শিল্পের বর্তমান অবস্থার একটি চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নাটকে দেখা যাবে—একটি গ্রামে একটি যাত্রাপালার আয়োজন হলে পুরো এলাকায় সাজ সাজ রব পড়ে যায়। যাত্রায় মহড়া শুরু হয়। শহরে থাকা যুবকেরাও চলে আসে এই যাত্রাপালায় অংশ নিতে। অনেক টাকা দিয়ে নায়িকা ভাড়া করে আনা হয়, কিন্তু ঘটনাচক্রে যাত্রাপালাটি আর হতে পারে না। নায়িকা পালিয়ে চলে যায় শহরের যুবকের হাত ধরে। কেন যাত্রাপালাটি হতে পারে না এটাই এই নাটকের মূল উপজীব্য।