গল্পের দেশে বুলু ও জিনিয়া
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ১৮:১৪
চ্যানেল :বৈশাখী টেলিভিশন
প্রচার সময় :সকাল ৯টা ১৫ মিনিট
অভিনয় :জিনিয়া, কুকুর বুলু, দুজন ছেলে মুসা ও মুহীত প্রমুখ
আজ সকাল ৯টা ১৫ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে ঈদ ধারাবাহিক পাপেট শো ‘গল্পের দেশে বুলু ও জিনিয়া’। এর গল্পে দেখা যাবে—রঙধনুফুল নাটকের পর বুলু ও জিনিয়া চরিত্র দু’টি গল্পের ধারাবাহিকতা রক্ষা করে ছুটির আনন্দ গল্পে বিচরণ করেছে। ছুটির আনন্দ গল্পের শেষে দেখা যায় জিনিয়া খুশিমনে আনন্দ নিয়ে স্কুলে যাচ্ছে, কারণ এখন তার পড়ালেখা করতে, ক্লাস করতে খুব ভালো লাগে। স্কুলে বাংলা ক্লাসে শিক্ষক বাচ্চাদের নৈতিক মনোবিকাশের উদ্দেশ্যে গল্প শোনায়। কল্পনাপ্রবণ জিনিয়া সেই গল্পের চরিত্রে নিজেকে কল্পনা করে মিশে যায় গল্পের চরিত্রের সাথে এবং অন্যান্য চরিত্রের সাথে জিনিয়ার সহযোগী হয় বুলু।