বাঘবন্দী

চ্যানেল :দেশ টিভি ঈদ ধারাবাহিক প্রচার সময় : আজ রাত ৯টা অভিনয় :আসাদুজ্জামান নূর, আলী যাকের, শহিদুজ্জামান সেলিম, মেহজাবিন, জামান, খসরু, মিশু সাব্বির, বৃষ্টি প্রমুখ। রোদে পোড়া চামড়া, মাথায় উসকো-খুসকো চুল, পোড় খাওয়া উদাসীন চোখ। মুখে বহুদিনের না কামানো কাঁচা-পাকা দাড়ি। গোড়ালির কাছে ভাঁজ করা ময়লা প্যান্ট আর রংচটা কাপড়ের জুতো—এই হচ্ছে ভাদু। ভাদুর বিচরণ ক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আর চারুকলা অনুষদ। ভাদুকে কখনও দেখা যায় ফুটপাথের পুরোনো বইয়ের দোকানে। মনোযোগ দিয়ে বই ঘাটে সে। কবিতার বই তার প্রথম পছন্দ। প্রায়ই মাঝে মধ্যে বকুলতলায় বসে ভাদুকে দেখা যায় কবিতা আওড়াতে। এভাবেই চলতে থাকে ধারাবাহিকটি।