বিনোদন প্রতিদিন চয়েজ

সোলস ঈদের ৭ দিনের প্রতিদিন দুই বাংলার জনপ্রিয় শিল্পী অথবা ব্যান্ডের অংশগ্রহণে দেশ টিভিতে পরিবেশিত হবে ‘কলের গান’। তুমুল জনপ্রিয় বেশ কিছু শিল্পী অথবা ব্যান্ড নিয়ে এবার আয়োজন করা হয়েছে অনুষ্ঠানটি। দর্শকরা সরাসরি ফোনে কথা বলতে পারবে ও শিল্পীকে গানের জন্য অনুরোধ করতে পারবে। ঈদের সংগীতানুষ্ঠানের এই বিশেষ আয়োজনে আজ সরাসরি গাওয়ার উদ্দেশ্যে স্টুডিওতে অংশ নিবেন এ দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা পার্থবড়ুয়া ও তার দল সোলসকে। অনুষ্ঠানটি আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে। মোশাররফ করিম :মাছরাঙা টেলিভিশনে আজ সকাল ৭টায় শুরু হবে ঈদের বিশেষ ‘রাঙা সকাল’। আজকের পর্বে অতিথি হয়ে অংশগ্রহণ করেছেন মোশাররফ করিম ও তার স্ত্রী জুই করিম।