এইচএসসি পরীক্ষার ব্যাংকিং ও বীমা
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ১৮:১৮
ব্যাংকিং ও বীমা
মো: কবির হোসেন (সুজন)
প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা
শিক্ষার্থীবৃন্দ, গতকালের পর আজও ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়ের ২য়পত্রের ব্যাংকিং অংশে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক জ্ঞান এবং কেন্দ্রীয় ব্যাংক অধ্যায় থেকে কিছু বহুনির্বাচনি প্রশ্ন তুলে ধরা হলো।
২৬. তালিকাভুক্ত ব্যাংক কোথায় তালিকাভুক্তির কাজ সম্পূর্ণ করে ?
ক) কেন্দ্রীয় ব্যাংকে
খ) বাণিজ্যিক ব্যাংকে
গ) সোনালী ব্যাংকে
ঘ) বাংলাদেশ উন্নয়ন ব্যাংকে
২৭. শাখা ব্যাংকের উত্পত্তি স্থল কোথায় ?
ক) যুক্তরাষ্ট্রে খ) যুক্তরাজ্যে গ) ভারতে ঘ) সোভিয়েত ইউনিয়নে
নিচের উদ্দীপকটি পড় এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব ফাহাদ একজন ব্যাংকার। তাদের ব্যাংকের কার্যক্রম সারাদেশে বিস্তৃত। তাই তারা গ্রহকদের আধুনিক বিভিন্ন সেবা সুবিধার অফার করছে। এতে তাদের ব্যাংকে গ্রাহক সংখ্যা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে।
২৮. উদ্দীপকে জনাব ফাহাদের ব্যাংকটি কোন ধরণের ব্যাংক ?
ক) একক ব্যাংক খ) শাখা ব্যাংক
গ) চেইন ব্যাংক ঘ) গ্রুপ ব্যাংক
২৯. উদ্দীপকে আধুনিক সেবা সুবিধার অফার বলতে যা বুঝানো হয়েছে তা হতে পারে-
i. ডেবিট কার্ড ii. ক্রেডিট কার্ড iii. মাস্টার কার্ড
নিচের কোন টি সঠিক ?
ক) i ও ii খ) i ও iii গ) i, ii ও iii ঘ) ii
৩০. অর্থনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে কোন ব্যাংক কাজ করছে ?
ক) কেন্দ্রীয় ব্যাংক
খ) বাণিজ্যিক ব্যাংক
গ) আঞ্চলিক ব্যাংক
ঘ) আন্তর্জাতিক ব্যাংক
৩১. কোন ব্যাংক মুদ্রা বাজারের নেতৃত্ব প্রদান করে ?
ক) কেন্দ্রীয় ব্যাংক
খ) বাণিজ্যিক ব্যাংক
গ) বিশেষায়িত ব্যাংক
ঘ) সরকারী ব্যাংক
৩২. চীনে শান্সী ব্যাংকের উদ্ভবকাল কখন ?
ক) ২০০০ খ্রিস্টপূর্ব খ) ২০০০ খৃষ্টাব্ধ গ) ১৬৫৬ খৃষ্টাব্দ
ঘ) ১৬৫৬ খ্রিস্টপূর্ব
৩৩. কোনটিকে Mother of Central Bank বলা হয় ?
ক) Bank of England খ) Federal Reserve System
গ) Reserve Bank of India ঘ) Bank of France
৩৪. বিহিত মুদ্রা কী ?
ক) কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত নোট ও মুদ্রা খ) বাণিজ্যিক ব্যাংক কর্তৃক ইস্যুকৃত মুদ্রা
গ) বিশেষায়িত ব্যাংক কর্তৃক ইস্যুকৃত মুদ্রা
ঘ) স্বায়ত্বশাষিত ব্যাংক কর্তৃক ইস্যুকৃত মুদ্রা
৩৫. কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের সংখ্যাত্নক পদ্ধতি হলো-
i. ব্যাংক হার নীতি
ii. খোলা বাজার নীতি
iii. জমার হার পরিবর্তন নীতি
নিচের কোন টি সঠিক ?
ক) i ও ii খ) i ও iii গ) i, ii ও iii ঘ) ii
৩৬. ব্যাংক অব ইংল্যান্ড ব্যাংক হার নীতির প্রয়োগ ঘটায়-
i. ১৮৩৯ সালে ii. ১৯১৪ সালে
iii. ১৯৩৫ সালে
নিচের কোন টি সঠিক ?
ক) i ও ii খ) i ও iii গ) i, ii ও iii ঘ) i
৩৭. বর্তমানে বাংলাদেশে কয়টি নিকাশ ঘর রয়েছে ?
ক) ১৭ টি খ) ১৬ টিগ) ৭ টি ঘ) ৯টি
৩৮. নিকাশ ঘর সম্পর্কে সর্ব প্রথম কে চিন্তাভাবনা করেন ?
ক) আরডিল খ) অরডিল গ) আরভিল ঘ) আরভিন
উত্তর:২৬.ক,২৭.খ,২৮.খ,২৯.গ,৩০.ক, ৩১.ক,৩২.ক, ৩৩.ক,৩৪.ক, ৩৫.গ, ৩৬.ঘ,৩৭.খ, ৩৮.