শতবর্ষের স্মৃতি বুকে ধরে আছে ডিনষ্টন সিমেট্রী
সৈয়দ নেসার আহমদ, শ্রীমঙ্গল, সংবাদদাতা
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ১৯:৫২
শ্রীমঙ্গল শহর হতে প্রায় ১৫ কিলোমিটার দূরে ডিনষ্টন চা বাগানের চির সবুজ প্রকৃতির মাঝে গড়ে ওঠা খ্রিষ্ঠান সমাধিড়্গেত্র ডিনষ্টন সিমেট্রী ঐ এলাকায় পরিভ্রমণকারীদের কল্পনায় শতাধীক বছর আগের অদেখা অনেক দৃশ্যকে মূর্ত করে তোলে। ১৮৮০ খ্রিষ্টাব্দে বালিশিরা টি ভ্যালীতে ব্রিটিশদের হাতে চায়ের চাষাবাদ শুরম্ন হবার প্রেড়্গাপটে এতদঞ্চলে সুদুর যুক্তরাজ্য হতে টি-পস্ন্যান্টারদের আগমন শুর হয়। গরম্নরগাড়ি অথবা হাতির বাহনের সেই যুগে যেসব বিদেশী নিজ জন্মভূমি হতে হাজার হাজার মাইল দূরে দূর্গম এ অঞ্চলে মৃত্যূবরণ করেন তাদেরই অনেকে চিরনিদ্রায় শায়িত রয়েছেন এই ডিনষ্টন সিমেট্রীতে।চা বাগানের সবুজ শ্যামলিমায় ঘেরা ডিনষ্টন সিমেট্রীতে সহস্র যোজন দূর হতে আসা বিদেশীদের শেষ শয্যা পাতা রয়েছে ৪৬টি। এর মধ্যে ৫টি সমাধিতে কোন পরিচিতি খোদাই করা নেই।
প্রতীকি কবর রয়েছে ৪টি। একটি কবরের একই শয্যায় চিরনিদ্রায় শায়িত রয়েছেন এক দম্পতি। ডিনষ্টন সিমেট্রীর প্রথম বাসিন্দা রবার্ট রয় বেইলী নামের এক টি-পস্ন্যান্টার। ১৮৮৫ সালের ৩০ আগষ্ট ৩৭ বছর ৮ মাস বয়সে ডিনষ্টন চা বাগানেই এই চা-কর এর মৃত্যু হয়। সর্বশেষ শয্যা পাতা হয় ১৯৩৭ সালের প্রথম দিকে।