লাভজনক না হওয়ায় কফি চাষ বন্ধ
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ১৯:৫৬
সম্ভ্রান্ত পানীয় হিসাবে বিশ্বব্যপী সমাদৃত ‘কফি’ এককালে বাংলাদেশেও উত্পাদিত হত। একটি বহুজাতিক চা কোম্পানী সত্তর এর দশকের শেষ দিকে চা এর রাজধানী শ্রীমঙ্গলে কফির চাষাবাদ শুরু করলেও ব্যবসায়িক সাফল্য লাভের সম্ভাবনা না দেখে নব্বই এর দশকের প্রথম দিকে তারা কফির চাষাবাদ বন্ধ করে দেয়। কফি চাষে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে নিজেদের অবস্থানকে মর্যাদা সম্পন্ন করে তোলার লক্ষে জেমস ফিনলে চা কোম্পানী প্রায় চার পাঁচ দশক আগে হতেই বাংলাদেশে তাদের চা চাষ এর পাশাপাশি কফি চাষের চিন্তাভাবনা শুরু করে এবং ১৯৮০ সন হতে শ্রীমঙ্গলের সোনাছড়াতে কফি চাষ শুরম্ন করে। এই কোম্পানী শ্রীমঙ্গলের সোনছড়াতে ৫শত ৬০ একর জমির উপর কফি বাগান গড়ে তোলে। এখানে ‘ফিনলে কফি নামে ‘এরাবিকা’ ও রবাষ্টো’ এই দুই জাতের কফি উত্পাদন হতো আন্তর্জাতিক মানের কয়েকটি বড় হোটেল-রেস্তোরা ছিল এই কফির গ্রাহক এবং বড় বড় শহরের স্বচ্ছল পরিবারেও সীমিত পমািনে ফিনলে কফি পান করত।
কিন্তু অত্যন্ত প্রত্যাশী উদ্যোগ নিয়া ফিনলে এদেশে কফি চাষ শুরম্ন করলেও একে অর্থনৈতিকভাবে লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। প্রতি হেক্টরে মাত্র ১ হাজার কেজি কফি উত্পাদন হওয়ার কারনে তাদের উত্পাদনব্যয় বেড়ে যায়।