নাইজেরিয়াকে বাংলাদেশে
বিনিয়োগের আহ্বান
ঢাকা চেম্বারের
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ২০:১৬
নাইজেরিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)। গতকাল মঙ্গলবার ডিসিসিআই সভাপতি সবুর খানের সাথে ভারতে নিযুক্ত নাইজেরিয়ার হাইকমিশনার নুদুবিসি ভি এ্যামাকোর স্বাক্ষাতকালে তিনি এ আহ্বান জানান। ডিসিসিআই বাংলাদেশে বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সুযোগ-সুবিধা তুলে ধরেন। সেই সঙ্গে দেশটিকে বাংলাদেশ থেকে ওষুধ, সিরামিক, পাদুকা, হালকা প্রকৌশল যন্ত্রপাতি, প্লাস্টিক জাতীয় পণ্য আমদানি করার আহবান জানান।
অন্যদিকে নাইজেরিয়ান হাইকমিশনার বাংলাদেশকে তাদের দেশের কৃষি ও কৃষিজাত পণ্য, ওষুধ, চিকিত্সা যন্ত্রপাতি, তথ্য-প্রযুক্তি ও শিক্ষাখাতে বিনিয়োগের আহ্বান জানান। সেই সাথে দুই দেশের বাণিজ্য সম্পর্ক উন্নয়নে সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের মধ্যে আলোচনা অনুষ্ঠানেরও প্রস্তাব দেন।
রাজধানীর ডিসিসিআই ভবনের অনুষ্ঠিত সভায় ডিসিসিআই ঊর্ধ্বতন সহসভাপতি নেসার মাকসুদ খান, সহসভাপতি আবসার করিম চৌধুরী, পরিচালক কে এম এন মনজুরুল হক, আবুল হোসেন, এম আবু হোরায়রা, আলহাজ্ব আব্দুস সালাম এবং মোঃ শোয়েব চৌধুরী উপস্থিত ছিলেন।