ঢাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেল ঘোষণা
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ২১:৩৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচন-২০১৩ উপলক্ষে জাতীয়তাবাদী পরিষদ প্যানেল প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এবারের নির্বাচনে জাতীয়তাবাদী পরিষদে সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আইনজীবী, চিকিত্সক, শিল্প উদ্যোক্তা, ব্যাংকার ও সাবেক ছাত্রনেতাসহ ২৫ জন ব্যক্তি মনোনীত হয়েছেন। এরা হলেন সাংবাদিক মাহফুজুল্লাহ, অধ্যাপক আ.ফ.ম ইউসুফ হায়দার, অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া, এডভোকেট মো. জসীম উদ্দীন সরকার, ব্যারিস্টার নাসির উদ্দিন অসিম, হাসান আহমেদ চৌধুরী কিরণ, আবুল কালাম, ড. আসাদুজ্জামান রিপন, ড. মো. আব্দুল হালিম পাটোয়ারী টিটু, মো. ওমর ফারুক ভুঁইয়া, প্রফেসর ডা. মো. রফিকুল কবির, এ বি এম মোশাররফ হোসেন, সফিউল বারী বাবু, অধ্যাপক আব্দুল আজিজ, অধ্যাপক মোর্শেদ হাসান খান, অধ্যাপক উম্মে কুলসুম রওজাতুর রোম্মান, অধ্যাপক চৌধুরী মাহমুদ হাসান, অধ্যাপক এ বি এম ফজলুল করিম, অধ্যক্ষ মো. আশরাফুল হক, প্রফেসর ডা. এস এম রফিকুল ইসলাম (বাচ্চু), ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, এ.কে.এম রফিকুন্নবী, মোস্তফা খান সফরী ও আমিরুজ্জামান খান শিমুল।
সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রফেসর ডা. এম এ মাজেদ, ঢাবি কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সদরুল আমিন, ড্যাবের মহাসচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির মহাসচিব অধ্যাপক মো. আখতার হোসেন খান, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মনিরুল হক চৌধুরী বক্তব্য প্রদান করেন। আগামী ১৪ ও ২১ সেপ্টেম্বর ঢাকার বাইরের কেন্দ্রসমূহে এবং ১৮ সেপ্টেম্বর ঢাকার কেন্দ্রসমূহে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের ২৫জন রেজিস্টার্ড গ্রাজুয়েটস’ প্রতিনিধি নির্বাচন- ২০১৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। মোট ৪৩টি কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।