আজকের অনুষ্ঠান

বুধবার জাতীয় মহিলা সংস্থা: জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল, বিকাল ৩টা, জাতীয় মহিলা সংস্থার বেগম ফজিলাতুন্নেছা মুজিব অডিটরিয়াম, নিউ বেইলী রোড। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন: জাতীয় শোক দিবস উপলক্ষে সভা, সকাল ১১টা, জাতীয় প্রেসক্লাব। বাংলাদেশ শিল্পকলা একাডেমী: ঈদ পুনর্মিলনী, সকাল সাড়ে ১১টা, জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষ। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট: অযৌক্তিক হরতালের প্রতিবাদে আলোচনা সভা, সকাল ১১টা, জাতীয় প্রেসক্লাব। জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস): বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বিকাল ৫টা, ছুন ঝি চাইনিজ রেষ্টুরেন্ট, কাকরাইল। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ: অবৈধ হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে সমাবেশ ও মানববন্ধন, সকাল ১০টা, বঙ্গবন্ধু এভিনিউ।