পেশার ধরন পাল্টাচ্ছে খোকসার মৃত্ শিল্পীরা
খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ২১:৪৬
কুষ্টিয়ার খোকসার মৃত্ শিল্পের সাথে জড়িতরা পেশার ধরন পাল্টাচ্ছে। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে দিন দিন মাটির তৈরি জিনিসের কদর কমছে। এসব পণ্যের কদর কমে যাওয়ায় বেকার হয়ে পড়েছে কুমাররা। তবে নানা প্রতিকূলতা জয় করে খোকসার মোড়াগাছার কুমাররা তাদের পেশার ধরন পাল্টেছে। সিমেন্টের তৈরি স্যানিটেশন পণ্যের পাশাপাশি টিকে থাকতে তারা তৈরি করছে পোড়া মাটির স্যানিটেশন রিং (চাকা)। দামে কম ও টেকসই হওয়ায় বেশ চাহিদার সাথে বিক্রিও হচ্ছে। নানা প্রতিকূলতায় বন্ধ হয়ে যাওয়া ১৫টি কারখানার প্রায় কয়েক শো মৃত্ শ্রমিক স্ব-পেশায় ফিরে আসছে। বর্তমানে এ উপজেলায় মাটির রিং ভাল কদরের সাথেই বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন এ শিল্পের সাথে সংশ্লিষ্টরা।