কটিয়াদীতে সরকারি গাছ নিধনের কৌশল

কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকার চরিয়াকোনা-বোয়ালিয়া সড়কের রাস্তার পাশের সরকারি গাছ নিধনের নতুন কৌশল অবলম্বন করছে দুর্বৃত্তরা। রাস্তার পাশের সরকারি ২০-৩০টি গাছের ডাল কেটে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। কিছুদিন পর হঠাত্ কোন এক সময় ডাল কাটা গাছের গোড়াসহ গাছটি উধাও হয়ে যায়। নতুন কৌশল হিসাবে দুর্বৃত্তরা প্রথমে ডাল পালা পরে কোন এক সময় সুযোগ করে গোড়া কেটে নিয়ে যায়। এভাবেই চলছে গাছ নিধন। স্থানীয় বন কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।