শার্শায় উদ্ধার হয়নি অপহূতা স্কুলছাত্রী

শার্শা উপজেলার বুরুজবাগান গ্রামের অপহূত অষ্টম শ্রেণির ছাত্রী (১৫) কে পাঁচদিনেও উদ্ধার করা যায়নি। অপরদিকে অপহরণকারীদের নাম উল্লেখ করে থানায় মামলা করার পরও কেউ গ্রেফতার হয়নি বলে জানিয়েছেন অপহূতার পরিবার। ওই ছাত্রীর বাবা জানান, গত বৃহস্পতিবার ঝিকরগাছা উপজেলার রাজু ও তার সহযোগীরা নাভারন বাজার থেকে তার মেয়েকে ধরে নিয়ে গেছে। তারা ক্ষমতাসীন দলের প্রভাবশালী হওয়ায় উদ্ধার তত্পরতায় গতি নেই। এ ব্যাপারে শার্শা থানার এসআই আব্দুল মান্নান জানান, অপহূতাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।