ইয়ুথ এশিয়ান গেমসে অংশ নিতে ক্রীড়াবিদরা চীনে যাচ্ছেন আজ

চীনের নানজিং শহরে শুক্রবার শুরু হতে যাচ্ছে ইয়ুথ এশিয়ান গেমসের দ্বিতীয় আসর। আটটি ডিসিপ্লিনে লড়াই করবে বাংলাদেশ। এগুলো হচ্ছে- অ্যাথলেটিকস, সাঁতার, ব্যাডমিন্টন, ভারোত্তোলন, গলফ, বাস্কেটবল, শ্যুটিং এবং তায়কোয়ানডো। শেষ দুইটি ডিসপ্লিন ছাড়া অন্য ছয় ডিসিপ্লিনের ক্রীড়াবিদদের নিয়ে শেফ দ্যা মিশন কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল চীনের উদ্দেশে আজ সকাল ১০টায় ঢাকা ছাড়বেন। শ্যুটিং বৃহস্পতিবার এবং তায়কোয়ানডো দল শনিবার চীনে যাবে। গলফার আফনান চৌধুরী ইয়ুথ এশিয়ান গেমসের মার্চপাস্টে পতাক বহন করবেন।