ভাণ্ডারিয়ায় রাস্তার নির্মাণ কাজের শুরু উপলক্ষে সভা
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ২১:৫২
গত সোমবার ভাণ্ডারিয়ায় হযরত মাওঃ ইয়াছীন (রহ.) পীর সাহেবের বাড়ির রাস্তার নির্মাণ কাজ শুরু উপলক্ষে চরখালী খাতুন্নেচ্ছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক মতবিনিময় সভা ও শোকরানা মিলাদের আয়োজন করা হয়। শিক্ষক মোঃ নূরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রীর একান্ত সহকারী সচিব মহিউদ্দিন মহারাজ।
সভায় বক্তব্য রাখেন, খাতুন্নেচ্ছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কৃষ্ণ হাওলাদার, হেতালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ সামাদ, ৫৫নং রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরলাল বিশ্বাস, হুমাউন কবির বাদল সিকদার,সমাজ সেবক মোঃ মেজবাউদ্দিন আরিফ জোমাদ্দার, মোঃ মিরাজুল ইসলাম, মোঃ এমরান হোসেন তালুকদার, ইউপি সদস্য মোঃ মনির হাওলাদার, মোঃ আফজাল হোসেন, মোঃ আসাদুজ্জামান আসাদ, মতিয়ার রহমান, মোঃ রাসেল, খাতুন্নেচ্ছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মহুয়া জয়ন্তী ও লিয়া আক্তার প্রমুখ। শোকরানা দোয়া মিলাদ পরিচালনা করেন মাওঃ মোঃ ফারুকুজ্জামান মল্লিক।
প্রধান অতিথি যুবলীগ নেতা মহিউদ্দিন মহারাজ বলেন, এলাকার উন্নয়ন চাইলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচনের সময় কয়েকটা টাকার জন্য বসে না থেকে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে হবে। তবেই এলাকার উন্নয়ন হবে।