কলারোয়া সীমান্তে দুই ভারতীয় আটক
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ২২:০৯
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা সোমবার গভীর রাতে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে। আটককৃত ভারতীয় নাগরিকরা হলো ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বশিরহাট মহকুমার সরূপনগর থানার তারালি গ্রামের পরিতোষ পাল (৩০) ও একই গ্রামের প্রদীপ ঘোষ (৩২)। সাতক্ষীরার ৩৮ বিজিবি ব্যাটালিয়নের তলুইগাছা ক্যাম্পের কমান্ডার সুবেদার মোহম্মদ আলী জানান, ঐ দুই ভারতীয় কেঁড়াগাছি সীমান্তের রথখোলা এলাকায় ঘোরাফেরা করছিলেন।