নেত্রকোনায় জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে এক ব্যক্তি নিহত
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ২২:১০
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বিষমপুর নয়াপড়া গ্রামের করম আলী (৪৮) নামে এক ব্যক্তি নিহত এবং উভয় পক্ষের ১৬ জন আহত হয়েছে। ঘটনা গত সোমবার রাতের।
কলমাকান্দা পুলিশ সূত্রে জানা গেছে, করম আলীর পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের জন্য একই গ্রামের আব্দুল আলী ও তার সঙ্গীরা বেশ কিছুদিন ধরে অপচেষ্টা করছিল। গত সোমবার রাতে আব্দুল আলীর নেতৃত্বে কিছু লোক করম আলীর জমি দখল করতে গেলে উভয় পক্ষে সংঘর্ষ এবং করম আলী নিহত হন এবং ১৬ জন আহত হয়। মামলা হয়েছে।