কর্ণফুলীতে ডুবে যাওয়া নৌকা ও ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ২২:১০
সোমবার রাতে চট্টগ্রামের কর্ণফুলী নদীর মাঝিঘাট এলাকা হতে এফবি আরিফা-২ নামক একটি ফিশিং বোট ১৫নং ঘাটে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। প্রচণ্ড স্রোতে ফিশিং বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে সম্পূর্ণ উল্টে যায় এবং জেলেরা পানির টানে ভেসে যায়। নৌবাহিনীর বিশেষ ফোর্স সোয়াড্স ত্বরিত গতিতে হাইস্পীড বোটের মাধ্যমে উদ্ধার অভিযান চালিয়ে ১৬ জেলের সবাইকে জীবিত উদ্ধার করে। আহতদের তত্ক্ষণাত্ নৌবাহিনী হাসপাতাল বানৌজা পতেঙ্গায় প্রাথমিক চিকিত্সা প্রদান করা হয়। রাতেই নৌবাহিনী টাগ বোটের সহায়তায় ফিশিং বোটটি উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করে। -প্রেস বিজ্ঞপ্তি