পাগলায় ভাসমান রেস্তোরাঁয় অভিযান আটক আট
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ২২:১১
নারায়ণগঞ্জের পাগলায় মেরী এন্ডারসন নামক ভাসমান রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ৮ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। লাইসেন্সবিহীন মদ বিক্রি ও কেনার অভিযোগে হাতেনাতে তাদের আটক করা হয়। সোমবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও গাউসুল আজমের নেতৃত্বে এ অভিযান চলে।
ম্যাজিস্ট্রেট গাউসুল আজম জানান, ঐ ভাসমান রেস্তোরাঁর বারে মদ পান করারও কোন অনুমোদন নেই। অভিযানে রেস্তোরাঁর বারে মদ বিক্রি ও কেনার অভিযোগে একজন কর্মচারী ও ৭ ক্রেতাকে আটক করা হয়েছে। ঐ সময় কয়েকজন নদীতে লাফিয়ে পড়ে পালিয়ে গেছে।