গোপালগঞ্জে সংঘর্ষে নিহত এক, আহত ৩৫
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ২২:৪৩
গোপালগঞ্জে পৃথক সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্র দিঘলিয়া ও সোমবার তারগ্রামের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। চন্দ্র দিঘলিয়ার সংঘর্ষে মারাত্মক আহত ১৫ জনকে গোপালগঞ্জ ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটে।
এদিকে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, সোমবার গোপালগঞ্জ সদর উপজেলার তারগ্রামে কামাল শেখ ও সোবহান মোল্লার সমর্থকদের সংঘর্ষের সময় মারাত্মক আহত গাউস মোল্লাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর গভীর রাতে তিনি মারা যান।