হরিণাকুন্ডুতে পুলিশ হত্যা মামলায় চার জামায়াত কর্মী গ্রেফতার
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ২২:৪৫
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পুলিশ হত্যা, উপজেলা পরিষদে হামলা, অগ্নিসংযোগ ও তাণ্ডবের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ ৪ জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, রঘুনাথপুর গ্রামের তক্কেল বিশ্বাসের ছেলে ঝন্টু বিশ্বাস, ভবিতপর গ্রামের কায়েম আলির ছেলে ওসমান আলি ও সিদ্দিক হোসেন এবং হাসপাতাল রোডের সিদ্দিকুর রহমানের ছেলে মোকতার হোসেন।
হরিণাকুন্ডু থানার ওসি হারুন অর রশিদ জানান, গত ৩ মার্চ তারা আরো প্রায় ৬ হাজার লোকসহ হরিণাকুন্ডু উপজেলায় তাণ্ডর শুরু করে। সেখানে কর্তব্য পালনরত এক পুলিশ কনস্টেবলকে হত্যা করে তার অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়। এছাড়াও ওসমান আলি, সিদ্দিক হোসেন ও মোকতার হোসেনকে গত সোমবার রাতে পুলিশ গ্রেফতারে অভিযানে গেলে ডাকাত ডাকাত বলে চিত্কার দিয়ে পুলিশের উপর হামলার চেষ্টা করে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে বলে ওসি জানান।