মিসরের মুরসি সমর্থক ও বিরোধীদের সংঘর্ষ
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ২২:৫১
মিসরের রাজধানী কায়রোয় গতকাল মঙ্গলবার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ হয়। মুরসি সমর্থকরা বিক্ষোভ মিছিল করে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দিকে যাওয়ার সময় তাদের ওপর চড়াও হয় মুরসি বিরোধীরা। এসময় পুলিশ মুরসি সমর্থকদের ওপর টিয়ারগ্যাস ছুড়ে। খবর রয়টার্স ও বিবিসি।
মিছিলকারীদের দিকে পাথর এবং বোতল ছুড়ে মারে মিশরের নতুন সরকারের সমর্থকরা। পাল্টা পাথর ছুড়ে মুরসিপন্থিরাও। এ সময় মুরসিপন্থি বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ।
মুরসিকে ক্ষমতায় পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করছে তার সমর্থকরা।
গত ৩ জুলাই সেনাবাহিনী মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে কায়রোয় অবস্থান শিবির গেড়ে লাগাতার বিক্ষোভ করে যাচ্ছে মুরসির হাজার হাজার সমর্থক ও মুসলিম ব্রাদারহুডের সদস্যরা। সোমবার পুলিশী দমনাভিযানের হুমকি উপেক্ষা করে তারা ফের আন্দোলনের ডাক দেয়। দেশজুড়ে মিসরবাসীকে রাস্তায় নামা এবং যে কোনো জায়গায় সমবেত হওয়ার আহ্বান জানায় তারা।