হেফাজতের ওলামা সম্মেলন এক মাস পেছালো

হেফাজতে ইসলামের পূর্ব নির্ধারিত ওলামা সম্মেলন এক মাস পেছানো হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের পর হেফাজতের প্রধান কার্যালয় চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় এ সম্মেলন হওয়ার কথা ছিল। হেফাজতে ইসলামের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি হারুন ইজহার গতকাল মঙ্গলবার ইত্তেফাককে বলেন, আগামী সপ্তাহ থেকে দেশের বিভিন্ন কওমী মাদ্রাসায় ভর্তি পরীক্ষা শুরু হবে। ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন হতে মাসখানেকের মত লাগবে। এরপরই চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের উদ্যোগে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হবে।