কেশবপুরে মুক্তিযুদ্ধকালে নির্যাতনের স্মৃতিস্তম্ভটি ভেঙ্গে দিয়েছে দুষ্কৃতকারীরা
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ২২:৫৪
যশোরের কেশবপুরে সদ্য নির্মিত রাজাকার ও পাকবাহিনী কর্তৃক নির্যাতন সম্মলিত স্মৃতিস্তম্ভটি উদ্বোধনের আগেই দুষ্কৃতিকারিরা ভেঙ্গে দিয়েছে। আগামী ২০ আগস্ট স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করার কথা ছিল।
কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান জানান, গতকাল মঙ্গলবার স্কুল খোলার পর দেখা যায় স্মৃতিস্তম্ভের বেদির ওপর পাকবাহিনী কর্তৃক একটি নির্যাতনের ভাস্কার্য দুষ্কৃতিকারিরা ভেঙ্গে দিয়েছে। বিষয়টি জানাজানি হলে মানুষের ভেতর তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্মৃতিস্তম্ভটির সঙ্গে শাপলা ও শহীদ মিনার তৈরি করা হয়। স্মৃতিস্তম্ভের পাকবাহিনী কর্তৃক নির্যাতনের ভাস্কর্য ভেঙ্গে দেওয়ায় মুক্তিযোদ্ধাসহ কেশবপুরের সচেতন মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
কেশবপুর নাগরিক সমাজের আহবায়ক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী বলেন, স্বাধীনতা বিরোধীদের দ্বারা এ জঘন্য কাজ সংঘটিত হতে পারে। তিনি স্মৃতিস্তম্ভের ভাস্কর্য ভাংচুরকারীদের খুঁজে বের করে প্রশাসনের নিকট উপযুক্ত শাস্তির দাবী করেছেন।