শোক সংবাদ
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৩, ২২:৫৯
খলিলুর রহমান
নোয়াখালী জেলার বিশিষ্ট আলেমে দ্বীন, খলিলুর রহমান কামিল মাদ্রাসা আমিশাপাড়ার সুদীর্ঘকালীন অধ্যক্ষ ও জমিয়াতুল মোদাররেসীন বাংলাদেশ-এর সাবেক সহ-সভাপতি মওলানা আমিনুল্লাহ বার্ধক্যজনিত রোগে সোমবার রাতে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন, ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা মমিন উল্যাহ
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সমাজসেবক মমিন উল্যাহ (৭৫) গত সোমবার রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মরহুমের কাবিলপুর গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
জাহেরুন্নেছা বিবি
দৈনিক ইত্তেফাকের সাবেক সম্পাদনা সহকারী নূরুল ইসলাম বরিন্দীর মা ও বর্তমান দৈনিক ইত্তেফাকের মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা শামীম আখতারের দাদী জাহেরুন্নেছা বিবি গত ৪ আগস্ট ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃতকালে তার বয়স হয়েছিল ১১০ বছর। ৫ আগস্ট সকাল ১০টায় মিঠাপুকুর উপজেলার রাণীপুকুরের লালচন্দ্রপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।