ছায়ানটে ‘শিখণ্ডী কথা’

ধানমন্ডি ছায়ানট মিলনায়তনে মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজনা গবেষণা নাট্য ‘শিখণ্ডী কথা’র ১৩২তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামীকাল সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে। আনন জামান রচিত ও রশীদ হারুন নির্দেশিত ‘শিখণ্ডী কথা’ বাংলাদেশে প্রথম হিজড়া সমাজের মানুষদের সুখ দুঃখ কথামালায় গাঁথা গবেষণা নাট্য। নাটকটির প্রথম প্রদর্শনী হয় ২৫ সেপ্টেম্বর, ২০০২ সালে মহিলা সমিতি মঞ্চে। এ নাটকের শততম মঞ্চায়ন হয়েছে ১৩ মার্চ ২০১০ সালে জাতীয় নাট্যশালায়। নাটকটি নিয়ে মহাকাল ভারতের ত্রিপুরা রাজ্যে ৪টি, পশ্চিমবঙ্গের কলকাতায় ৪টি ও দক্ষিণ দিনাজপুরে ১টি এবং বিহার রাজ্যের পাটনায় ১টি প্রদর্শনী করেছে। নাটকটির কুশীলব হলেন—মীর জাহিদ হাসান, পলি বিশ্বাস, উত্পল চক্রবর্তী, উজ্জ্বল আচার্য্য, হাবিবুর রহমান, বাঁধন, মো. শাহনেওয়াজ, সৈয়দ ফেরদৌস ইকরাম প্রমুখ।