মুন্সীগঞ্জে স্ত্রী অগ্নিদগ্ধ স্বামী গ্রেফতার
প্রকাশ : ১৪ আগস্ট ২০১৩, ২০:৪৯
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বল্লালবাড়ি গ্রামের নিজ বাসায় রহিমা বেগম (২৫) নামে এক গৃহবধূ নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহননের চেষ্টা করেছে। তাকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ রহিমার স্বামী ভ্যান চালক নূরুল হককে (৩৫) আটক করেছে।
সদর থান ওসি (তদন্ত) মো ইয়ারদৌস জানান, রহিমার স্বামী নূরুল হক যৌতুকের জন্য প্রতিনিয়ত তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। স্বামীর মারধর সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করতে চেয়েছিল। অসুস্থ রহিমা হাসপাতালে চিকিত্সকের উপস্থিতিতে পুলিশের কাছে এ কথা জানিয়েছেন। তার শরীরের বেশির ভাগই পুড়ে গেছে। আটক নুরুল হক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের হাতেম আলীর পুত্র। রহিমা বেগমের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখানে। তাদের ঘরে ছয় বছরের একটি কন্যা সন্তান রয়েছে।