নেত্রকোনায় ধর্ষণের দায়ে যাবজ্জীবন

নেত্রকোনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল হামিদ পূর্বধলা উপজেলার শুনাইকান্দি গ্রামের এক কিশোরীকে ধর্ষণের দায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একই গ্রামের খোকন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও নগদ ২০ হাজার টাকা অনাদায়ে আরো অতিরিক্ত ২ বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেন। খোকন মিয়া রুস্তম আলীর ছেলে। দীর্ঘ নয় বছর মামলা চলার পর বুধবার এই রায় প্রদান করা হয়। ২০০৩ সালের ১১ অক্টোবর খোকন মিয়া পূর্বধলা উপজেলার শুনাইকান্দি গ্রামের কিশোরীর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। পরে কিশোরী বাদি হয়ে ধর্ষক খোকনের বিরুদ্ধে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। পুলিশ ঘটনার তদন্ত শেষে চার্জশীট প্রদান করে। বিজ্ঞ জজ উপরোক্ত রায় প্রদান করেন।