রাজনীতিতে জামায়াত শিবির লালকার্ড পেয়েছে
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ১৪ আগস্ট ২০১৩, ২০:৫১
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ফুটবল খেলায় যেমন লালকার্ড ও হলুদকার্ড আছে ঠিক তেমনিভাবে রাজনীতিতে লালকার্ড ও হলুদকার্ড আছে। আর সেই খেলায় জামায়াত শিবির লালকার্ড পেয়েছে। গত মঙ্গলবার বিকালে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়াড় ফুটবল মাঠে শাহাবুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, ভেড়ামারা সার্কেল সিএ হালিম, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহাসিন, সাধারণ সম্পাদক আঃ আলিম স্বপন, সহ-সভাপতি এমদাদুল ইসলাম আতা, জাগরণ ক্লাবের সভাপতি শমছের আলী প্রমুখ।