ঈদের ছুটিতে পর্যটক শূন্য সুন্দরবন

ঈদসহ যে কোন ছুটিতে পর্যটক পদচারণায় মুখরিত হয়ে ওঠে সুন্দরবন। কিন্তু এবারের ঈদে পর্যটক শূন্য সুন্দরবন। দুর্যোগপূর্ণ আবহাওয়া আর রাজনৈতিক অস্থিরতার আশংকায় পর্যটক শূন্য হয়ে পড়েছে সুন্দরবন। প্রতি বছর ঈদকে ঘিরে সুন্দরবনের বিভিন্ন স্পটে পর্যটকদের উপচেপড়া ভিড় থাকলেও এবার তা ভিন্ন। ঈদের পরদিন থেকে সুন্দরবনের করমজল, হাড়বাড়িয়া, কটকা ও কচিখালীসহ পর্যটন কেন্দ্রগুলোতে দেশের বিভিন্ন স্থানের ভ্রমণপিপাসু লোকজন ছুটে আসে। কিন্তু পর্যটক না আসায় মোটা অংকের রাজস্ব হারাচ্ছে সরকার। পূর্ব সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রের ইনচার্জ ডেপুটি ফরেষ্ট রেঞ্জার আঃ রব বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও কম-বেশি লোকজন আসে, কিন্তু ঈদের পরপরই হরতাল আহবান করায় দূর-দূরান্ত থেকে লোকজন আসছে না। ফলে এবার সুন্দরবন পর্যটক শূন্য হয়ে পড়েছে।